রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

খালেদা জিয়ার চিকিৎসায় মার্কিন চিকিৎসকরা ঢাকায়

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন ৩ মার্কিন চিকিৎসক।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছেন আমেরিকান বিশেষজ্ঞ চিকিৎসকরা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno