সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

৭ দফা দাবি আদায়ে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে শিবিরের বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে শেষ হয়।

৭ দফা দাবি আদায়ে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সকাল ১০ টায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় মিছিলের অগ্রভাগে ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, হাফেজ রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক জাহিদু ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাজিবুর রহমান বলেন, আমাদের এখন আর ঘরে বসে থাকার সময় নাই। সরকার যদি সাত দফা দাবি না মানে তাহলে রাজপথে সব কিছুর মোকাবেলা করা হবে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি। তিনি বক্তব্যে দেশের চলমান আন্দোলন ও দাবি আদায়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno