বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

মাঠ দখলে ২৮ অক্টোবর সমাবেশের ঘোষণা জামায়াতের

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৮:০৭ অপরাহ্ন

 ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ অক্টোবর) ই-মেইলের মাধ্যমে ডিএমপিতে আবেদন করে সংগঠনটি। জামায়াতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ ফ ম আব্দুস সাত্তার সাক্ষরিত, সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর ই-মেইলে পাঠানো হয়েছে।
আবেদনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২৮ অক্টোবর দুপুর ২টায় শাপলা চত্তরে সমাবেশ করতে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়।
এর আগে একই দিনে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এরই মধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার জন্য ডিমএমপির কাছে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছে দলটি।
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে সহিংসতার আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সম্ভাব্য সহিংসতা মোকাবেলা করে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে দলীয়ভাবে প্রস্তুতিও নিচ্ছে তারা। ঢাকা ও আশপাশের জেলা, মহানগরের নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech