শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির নেতা নিহত

Reporter Name / ১৬১ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৫:১১ অপরাহ্ন
জাতীয় পার্টির নেতা জুলিয়াস আলম বিলু। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির নেতা জুলিয়াস আলম বিলু। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুলিয়াস আলম বিলু (৫০) নামে জাতীয় পার্টির এক নেতা নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) ভোরে রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

জুলিয়াস আলম ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার বজরের খামার গ্রামের মৃত আব্দুর রব সরকারের ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধায় উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একটি চলন্ত অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জুলিয়াস আলম বিলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাতেই তাকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ অ্যাম্বুলেন্সযোগে তার গ্রামের বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছে। শনিবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech