বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বান্ধবীর কল্যাণে সাবেক ডাচ ফুটবলার ক্লারেন্স সির্ডফের ইসলাম গ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ৩৪৪ Time View
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২, ৬:১৫ পূর্বাহ্ন

বান্ধবীর কল্যাণে সাবেক ডাচ ফুটবলার ক্লারেন্স সির্ডফের ইসলাম গ্রহণ। শুক্রবার নিজের ইন্সটাগ্রাম একাউন্টে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি।

তাতে জানান, তার বান্ধবী (স্ত্রী) সোফিয়ার প্রচেষ্টায় তিনি ইসলাম গ্রহণ করলেন।

স্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি বিশেষত আমার বান্ধবী সোফিয়াকে শুকরিয়া জানাই। তিনিই আমার কাছে ইসলামের পরিচয় তুলে ধরেছেন এবং ইসলাম সম্পর্কে জানিয়েছেন।’

মুসলিম হওয়ার পর বিশ্বের নানা প্রান্ত থেকে তাকে যারা স্বাগত জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লারেন্স সির্ডফ।

একইসাথে ইসলাম গ্রহণ করে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।

তবে বাবা-মার দেয়া নাম তিনি পরিবর্তন করছেন না।

খেলোয়াড়ি জীবনে তিনি বেশ কয়েকটি নামি ক্লাবে খেলেছেন। সেগুলোর অন্যতম হলো- রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও এসি মিলান।

সূত্র : আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno