বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

পিটার হাসের উপস্থিতিসহ দ্বাদশ সংসদের ১ম দিন যা যা হলো

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

দলীয় এমপির পাশাপাশি রেকর্ড ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে দ্বাদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে অধিবেশনের শুরুতে প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু পুনর্নির্বাচিত হন।

আগের সংসদের স্পিকার আবারও প্রার্থী হওয়ায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

নতুন সংসদের প্রথম অধিবেশনের ১ম দিন উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরও অনেক ব্যক্তিবর্গ ও তাদের আত্মীয়-স্বজনসহ পাঁচ শতাধিক অতিথি।

প্রথম অধিবেশনকে ঘিরে পুরো সংসদ ভবন নবীন-প্রবীণ এমপিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ৩শ সংসদ সদস্যের পাশাপাশি কয়েকশ অতিথির উপস্থিতিতে সংসদকক্ষের ভিআইপি গ্যালারি ও দর্শনার্থী গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়।

সূচনা অধিবেশনের ১ম দিন ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার ভাষণের পর সংসদের অধিবেশন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।

অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার পদে নির্বাচন হয়। স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রস্তাবটি সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। এরপর কণ্ঠভোটে তা পাস হয়।

এরপর স্পিকারের শপথ অনুষ্ঠানের জন্য সংসদ অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno