বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

আদম তমিজীকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী রাসেল

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ২:১০ পূর্বাহ্ন
বামে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ডানে হক গ্রুপের আদম তমিজি হক।

আদম তমিজীকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী রাসেল
হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা আদম তমিজী হকের বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর না দিয়ে এড়িয়ে গেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বিষয়টি এড়িয়ে যান।

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়ে প্রশ্নের শুরুতেই প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘ওই বিষয়ে, ওইসব বিষয়ে আমি কথা বলবো না”। একথা বলেই তিনি চলে যান।

এরআগে রোববার (১৬ সেপ্টেম্বর) আদম তমিজী নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ‘প্রিয় শুভাকাঙ্ক্ষী, অনেকেই আপনারা এত দিন আমাকে ‘চু… (অশ্লীল শব্দ)’ ভেবেছেন। প্রয়োজনে আজই আমি আমার ক্ষমতার আংশিক রূপ দেখাতে পারি। আমি বর্তমান বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন মন্ত্রীকে ক্ষমতা থেকে নামাতেও পারি। সুতরাং আমার সম্পত্তির দিকে হাত বাড়ানোর আগে খুব বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।”

এরপর আরও একটি স্ট্যাটাস দেন আদম তমিজী হক। সেখানে তিনি নাম উল্লেখ না করে লেখেন, ‘প্রিয় নেত্রী (প্রধানমন্ত্রী), আমি এবং আমার দ্বিতীয় স্ত্রী দুবাই থেকে ঢাকার পথে। বাকি পারিবারিক সদস্যরা আজ রাতে রওয়ানা করবে এবং সকালে পৌঁছাবে। এমপি রাসেল এবং তার চাচার ভয়ানক থাবা থেকে আমরা আমাদের রিজিক বাঁচানোর লক্ষ্যে আসতেছি।”

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দুদিনের সফরে আজ দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে আসেন। পরে সেখান থেকে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মিঠামইনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করেন। রাতে মিঠামইনে প্রেসিডেন্ট রিসোর্টে রাতযাপন করবেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জেলার হাওর উপজেলা ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno