বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

প্রচারণার শেষ দিনে ঢাকার ভিন্ন আসনে ছুটেছেন তারেক রহমান

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
প্রচারণার শেষ দিনে ঢাকার ভিন্ন আসনে ছুটেছেন তারেক রহমান
প্রচারণার শেষ দিনে ঢাকার ভিন্ন আসনে ছুটেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন ।। টঙ্গী গাজীপুর।। ক্ষমতায় গেলে দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করাই হবে বিএনপির প্রধান কাজ। গতকাল (৯ ফেব্রুয়ারী রোজঃ সোমবার) শেষ দিনের নির্বাচনি জনসভায় এ কথা বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ দিন দেশ পরিচালনায় সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ জানান তিনি। দেশ গড়তে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন বিএনপির এ শীর্ষ নেতা। এদিকে, ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

দুদিন বাদেই জাতী নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে গতকাল (৯ ফেব্রুয়ারী রোজঃ সোমবার) ঢাকা মহানগরের ৮টি আসনে নির্বাচনি সমাবেশ করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ দিন সকাল সাড়ে ১১টায় নিজ আসন ঢাকা-১৭ এর বনানীর কামাল আতাতুর্ক মাঠে নির্বাচনি সমাবেশের মাধ্যমে শুরু হয় প্রচারণা। নির্বাচনি এ সমাবেশে নানা প্রতিশ্রুতির পাশাপাশি তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সব মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি। যেখানে ধর্ম-বর্ণ দিয়ে কাউকে বিচার করা হবে না, মানুষকে মূল্যায়ন করা হবে যোগ্যতার ভিত্তিতে।

তারেক রহমান বলেন, ‘আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে, যেখানে যেকোনো মানুষ, উনি ব্যবসা বা চাকরি যা-ই করুন না কেন, নিশ্চিন্তে-নিরাপদে নিজের ব্যবসা-বাণিজ্য বা চাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা যেন করতে পারেন।’

এরপর কলাবাগান মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনি সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। সেখানে তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে একাত্তরের মুক্তিযোদ্ধা ও জুলাই শহিদদের প্রত্যাশিত দেশ গঠনের নির্বাচন। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল।

তিনি বলেন, ‘এ নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। জুলাই অভ্যুত্থানের যারা হতাহত ব্যক্তিরা আছেন, যারা ১৯৭১ সালে দেশের জন্য শহিদ হয়েছেন, তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার নির্বাচন এ ১২ ফেব্রুয়ারির নির্বাচন।’

তারেক রহমান তৃতীয় সমাবেশটি করেন ঢাকা-৮ এর পীরজঙ্গী মাজার রোডে। রাষ্ট্র সংস্কারে নানা কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি তারেক রহমান এ সমাবেশে বলেছেন, হাততালি পাওয়ার জন্য বক্তব্যে অনেকেই নীতিকথা বলতে পারে, কিন্তু দেশ চালানো সহজ কাজ নয়।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘২০০২ সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে, বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিলেন, ঠিক একইভাবে আগামীতে বিএনপি সরকার দুর্নীতির লাগাম টেনে ধরবে।’

এদিন বিএনপি চেয়ারম্যান ঢাকা-৪, ৫, ৬, ৭ ও ৯ আসনে নির্বাচনি সমাবেশে অংশ নেন।

শেষ সময়ে সরগরম ভোটের মাঠ। রাজনৈতিক দলগুলোর নির্বাচনি কর্মসূচি শেষে এখন অপেক্ষা ব্যালটে নিজেদের অবস্থান জানান দেয়া। ভোটারদের প্রত্যাশা, ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বেছে নেবেন আগামীর নেতৃত্ব।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech