বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন মারা গেছেন

Reporter Name / ২৭৩ Time View
Update : বুধবার, ২৯ জুন, ২০২২, ১:৪৬ অপরাহ্ন

গুরুতর অসুস্থ অবস্থায় গত ১২ জুন দিবাগত রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় নির্মল গুহকে। এরপর তাঁকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। তাতেও অবস্থার উন্নতি হয়নি।

পরে উন্নত চিকিৎসার জন্য ১৬ জুন দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগেও তিনি হার্টের সমস্যায় ভারতে চিকিৎসা নিয়েছিলেন।

২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন। নতুন কমিটির সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান।

ওবায়দুল কাদেরের শোক

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এক শোক বার্তায় তিনি স্বর্গীয় নির্মল রঞ্জনের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রথম আলো

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno