রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ঢাকায় হোটেল থেকে বিএনপির ৫১ নেতাকর্মী গ্রেফতার: ডিবি

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন

গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ বুধবার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বুধবার (১৮ অক্টোবর) রাতে তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে রমনা থানায় মামলা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে হাজির করা হবে।

রাজধানীর কাকরাইলে মেরিনা আবাসিক হোটেল থেকে ‌‘ষড়যন্ত্রের পাঁয়তারার অভিযোগে’ বিএনপির ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, রাজধানীর কাকরাইলে মেরিনা আবাসিক হোটেলে কিছু ব্যক্তি ‘ষড়যন্ত্রের পাঁয়তারা করছে’, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখানে পুলিশের ওপর ককটেল ছুড়ে মারা হয়। তবে এতে কেউ আহত হননি। এসময় ডিবি পুলিশ সেখান থেকে স্থানীয় বিএনপির ৫১ নেতাকর্মীকে আটক করে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। ডিবির এক কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

 

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno