শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

কলেজশিক্ষককে পিটিয়ে হত্যা মামলায় ভাই-ভাতিজাসহ গ্রেফতার ৪

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে জমিসংক্রান্ত বিরোধের জেরে কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুনকে (৫৫) পিটিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি মজিবরসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোররাত ৩টায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জয়ের টেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন দুপুরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন কালিয়াকৈরের সাজনধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৬৫), মজিবর (৫০), মজিবরের ছেলে সুমন (২৮) এবং সিজান (২০)।

হত্যার শিকার রেজা সাঈদ আল মামুন কালিয়াকৈরের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা জানান, রবিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা গ্রামে নিহত সহকারী অধ্যাপক রেজা সাঈদ আল মামুন নিজ জমিতে কাজ করার সময় আসামিরা কাঠের লাঠি ও দেশীয় অস্ত্রে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তিনি দৌড়ে বাড়িতে গেলে আসামিরা মৃত্যু নিশ্চিত করতে বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর করে হুমকি দেয়। এমতাবস্থায় এলাকাবাসী চলে এলে আসামিরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech