সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

রাজধানীর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুন, ৪ জনের মৃতদেহ উদ্ধার।

Reporter Name / ১৬৭ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ৭:১১ পূর্বাহ্ন
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মী । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিনজন নিহতের তথ্য জানানো হয়। ফরহাদুজ্জামান বলেন, 'আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়।' আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে বলেও জানান তিনি। ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কমপক্ষে তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। কামরার ভেতরে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ। এ ঘটনা নিয়ে ঢাকা রেলওয়ে থানার এসআই আশরাফ হোসেন জানিয়েছেন, রাত ৯টা ৭ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তাঁরা ট্রেনে আগুনের খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফরহাদুজ্জামান।
রাজধানীর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুন, ৪ জনের মৃতদেহ উদ্ধার।

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মী ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিনজন নিহতের তথ্য জানানো হয়।

ফরহাদুজ্জামান বলেন, ‘আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়।’

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে বলেও জানান তিনি।

ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কমপক্ষে তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। কামরার ভেতরে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ।

এ ঘটনা নিয়ে ঢাকা রেলওয়ে থানার এসআই আশরাফ হোসেন জানিয়েছেন, রাত ৯টা ৭ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তাঁরা ট্রেনে আগুনের খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন।

রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফরহাদুজ্জামান।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno