সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

নোয়াখালী তে স্কুলছাত্রীকে এক মাস আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) জোর করে তুলে নিয়ে চট্টগ্রামের একটি বাসায় এক মাস আটক রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৌরভ হোসেন আলিফ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭৮ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার আসামিকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সৌরভ হোসেন আলিফ বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

মামলার বাদী স্কুলছাত্রীর মা বলেন, আমার মেয়ে উত্তর চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২০ ডিসেম্বর সকালে আলিফ তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে জোর করে তুলে নিয়ে চট্টগ্রামের একটি বাসায় নিয়ে যায়। সেখানে গত এক মাস ছয় দিন তাকে আটকে রেখে ধর্ষণ করে আলিফ। পরে বিয়ে না করে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে আমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয় সে। বাড়ি এসে ঘটনার বিস্তারিত আমাদের জানায়। শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করি।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর মায়ের মামলা দায়েরের সঙ্গে সঙ্গে রাতেই আসামি আলিফকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno