শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

জনগণ এই সরকারকে মেনে নিবে না : খেলাফত মজলিস

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন

মুক্তকণ্ঠ প্রতিবেদক

খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, আওয়ামী লীগ অবৈধ সাজা দিয়ে সম্পূর্ণ গায়ের জোরে একটি নির্বাচন করলেও জনগণ ভোট বর্জনের মাধ্যমে তার জবাব দিয়েছে। সরকার গত ৭ জানুয়ারি বিরোধী দল ও মতকে কণ্ঠরোধ করে জেল-নিপীড়ন চালিয়েছে। দেশপ্রেমিক জনগণ কখনো এই সরকারকে মেনে নিবে না।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি রেস্টুরেন্টে খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরার সাধারণ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, অবিলম্বে এই অবৈধ সংসদ ভেঙে দিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। চাল-ডাল, তেল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব জিনিসের দাম। মৌসুমী শাক-সবজি ও ফলমূলের দামও এখন আকাশচুম্বী। সামনে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে।

 

আব্দুল বাছিত আজাদ বলেন, জাতীয় শিক্ষাব্যবস্থার মাধ্যমে ট্রান্সজেন্ডারের মতো সমকামিতার পশ্চিমা অপসংস্কৃতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে স্বাভাবিক করার পাঁয়তারা করা হচ্ছে। কোমলমতি শিশু-কিশোর/কিশোরীদের এমন বিষয়াদি শেখানো হচ্ছে যা এ দেশের ধর্মীয় সংস্কৃতি ও মূল্যবোধের সাথে সরাসরি সাংঘর্ষিক। পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে ভেতরের কন্টেন্ট এমনভাবে রচিত হয়েছে যা আলিয়া মাদরাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করেছে।

 

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech