বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

আজ আবারও প্রিয় প্রতিপক্ষের সামনে রোনালদো

মাহির দাইয়ান / ২৮০ Time View
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৮:৫৫ পূর্বাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে একটা কথা বেশ ঘুরে বেড়ায়। দিয়েগো সিমিওনে নাকি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলার না হলে এত দিন কোচ হিসেবে তিনবার চ্যাম্পিয়নস লিগ জিততাম।’
এমন কিছু সিমিওনে আদৌ বলেছেন কি না, এর পক্ষে অকাট্য কোনো প্রমাণ নেই। যদি বলেও থাকেন, ভুল কিছু বলেননি। এক রোনালদোর সামনে এসেই যে বারবার হোঁচট খেয়েছে তাঁর স্বপ্ন। তাঁর দল আতলেতিকো মাদ্রিদও কেন যেন বারবার মিইয়ে যায় পর্তুগিজ তারকার সামনেই। সেই রোনালদোই আজ আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে আবার মাঠে নামছেন। আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ খেলতে গেছে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।

ক্যারিয়ারে যে দুই দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন রোনালদো, তাদের মধ্যে আতলেতিকো মাদ্রিদ অন্যতম। রিয়াল মাদ্রিদে খেলার সুবাদে অনেকবারই আতলেতিকোর বিপক্ষে খেলার সুযোগ হয়েছে তাঁর। ৩৫ ম্যাচে ২৫ গোল তাঁর আতলেতিকোর বিপক্ষে, ক্যারিয়ারে করা ৪৮ হ্যাটট্রিকের ৪টিই তাদের বিপক্ষে। এর মধ্যে দুটি আবার চ্যাম্পিয়নস লিগেই। শুধু সেভিয়ার বিপক্ষেই এর চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে তাঁর।
২০১৪ সালের ফাইনালে আতলেতিকোকে ৪-১ গোলে হারিয়েছিল রোনালদোর রিয়াল, সেবার শেষ গোলটা এসেছিল রোনালদোর পা থেকেই। ২০১৬-১৭ মৌসুমের সেমিফাইনালের প্রথম লেগে বলতে গেলে সিমিওনেদের একাই ধসিয়ে দিয়েছিলেন।

সূত্র : প্রথম আলো

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno