সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

নামাজে গিয়ে আসেনি ফাহিম

Reporter Name / ১৯৬ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন
নামাজে গিয়ে আসেনি ফাহিম
নামাজে গিয়ে আসেনি ফাহিম

নামাজ পড়তে গিয়ে ফিরে আসেনি ফাহিম। মিহাজের রহমান খান ফাহিম (২২) স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে টঙ্গী কলেজ রোড এলাকায় বাস করত।

সে ২৬ এপ্রিল রাতে কলেজ রোড কাঁচাবাজার রাস্তার মোড় এলাকায় এশার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়, এরপর আর ফিরে আসেনি। তার পরনে কালো জিন্স প্যান্ট, গায়ে নীল টি-শার্ট ছিল। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রঙ শ্যামলা। মাথার চুল ছোট। আচরণ সহজ-সরল প্রকৃতির। তার কাছে কোনো টাকাপয়সা বা মোবাইল ছিল না। তার বড় ভাই মিজানুর রহমান খান জানান, এখন পর্যন্ত তার কোনো খেঁাঁজ পাচ্ছি না। আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার কাছে খোঁজ নিয়েছি, কেউ তার সন্ধান দিতে পারেনি।

এ নিয়ে গত ২৯ এপ্রিল টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। তিনি বলেন, অনেক আগে আমি আমার বাবাকে হারিয়েছি। ছোট ভাই, দুই বোন ও মাকে নিয়ে আমাদের সংসার। দুই ভাইয়ের চাকরির আয়ে ছিল আমাদের লেখাপড়া ও জীবনযাপন। আমার অসহায় মা ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno