বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

গাজীপুরে মোজার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:৩১ অপরাহ্ন

হাসান মাহমুদ

গাজীপুরের শ্রীপুরে একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। পরে এটি আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি কারখানার দুই তলা ও তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno