রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সময় খুব কম, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে: ফখরুল

স্টাফ রিপোর্ট / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে পরিষদের সাবেক চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এখন সময় খুব কম। আসুন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগ্রাম চালিয়ে যাই। আমাদের বিজয় সুনিশ্চিত।

তিনি বলেন, এ দেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন অন্তর থেকে পরিবর্তন চায়। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে।

স্মরণসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক তুলে ধরেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, জাফরুল্লাহ ভাই শুধু মানবকল্যাণে কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন। তাকে জাতি আজীবন মনে রাখবে।

‘জাফরুল্লাহ ভাইয়ের উদ্দেশ্য ছিল- ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা’, যোগ করেন তিনি।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno