রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে চীন, পিছিয়ে ভারত!

এইচ এম / ১৬২ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪০ অপরাহ্ন

  • নির্বাচনে ৪৬ শতাংস ভোটে এগিয়ে আছেন পিপলস ন্যাশনাল কংগ্রেস দলের প্রধান চীনপন্থি নেতা মোহাম্মদ মুইজু (৪৫)। জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও দেশটির ভারতপন্থি প্রেসিডেন্ট মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির ইব্রাহিম মোহাম্মদ সোলিহ (৬১) পেয়েছেন মাত্র ৩৯ শতাংশ ভোট। প্রেসিডেন্ট পদের শীর্ষ দুই প্রার্থীর কেউই প্রথম রাউন্ডে ৫০ শতাংশ ভোট অতিক্রম করতে পারেননি। যার ফলে পুনরায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় রাউন্ডে ভোটাভুটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। এপি, সিএনএন।”

    ভারত নাকি চীন, প্রকৃতপক্ষে কোন আঞ্চলিক শক্তি এ অঞ্চলটিতে প্রভাব বিস্তার করবে দ্বিতীয় রাউন্ডের ভোটের পর তা বোঝা যাবে। তবে আপাতদৃষ্টিতে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছে চীন। পিছিয়ে ভারত।
    ১৯৬৫ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির পরও নতুন এই গোলক ধাঁধাতেই আটকে আছে পুরো দ্বীপাঞ্চল। বড় বিনিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রের ছোট ছোট কূটনৈতিক সিদ্ধান্তগুলোও নির্ভর করে দুই আঞ্চলিক শক্তি ভারত-চীনের মর্জির ওপর। মালদ্বীপে বছরজুড়েই চীন-ভারতের হস্তক্ষেপ। কখনও প্রত্যক্ষ, কখন পরোক্ষ, সত্যিটা চোখ বন্ধ করেই বলা যায়। আর নির্বাচন আসলেই বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। শুরু হয় চীন-ভারতের নিয়ন্ত্রণ নবায়নের দৌড়ঝাঁপ। মাঝে পড়ে হাঁপিয়ে ওঠে জনগণ। নিজ ঘরেই হয়ে যায় ‘তৃতীয় পক্ষ’। স্বাধীনতা লাভের পর শনিবার পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনেও সেই ‘ঘোড়দৌড়ই দেখছে মালদ্বীপ।”

বিজ্ঞাপন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno