সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস: শিক্ষামন্ত্রী

মুক্তকন্ঠ ডেস্ক / ৩৩২ Time View
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২, ১:১৫ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাসের তারিখ জানালেন,
আগামী ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।’

শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী আরও বলেন, চলতি ও আগামী শিক্ষাবর্ষে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। এ ছাড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনা হবে।’

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানলো বন্ধ ছিল। পরে গত বছরের ১২ সেপ্টেম্বর আবারও আংশিকভাবে চালু হয়। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দেয় সরকার। এরপর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল এবং কলেজগুলোয় আংশিকভাবে সশরীরে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়গুলোও একই দিন থেকে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে।’

ফলে ২২ ফেব্রুয়ারি থেকে এসএসসি, এইচএসসি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন ক্লাসের ব্যবস্থা রেখে নবম-অষ্টম শ্র্রেণির দুদিন এবং সপ্তম-ষষ্ঠ শ্রেণির এক দিন করে ক্লাস চলছে। ক্লাসের সংখ্যা না বাড়ানোর ফলে শিখন ঘাটতিতে এই স্তরের শিক্ষার্থীরা।’

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By HostLeno