রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

গাজীপুরে এক বাড়িতে ১০০ পুলিশ সদস্যের একটি টিমের অভিযানে ২৮৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৫৭ Time View
Update : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৪:২৯ অপরাহ্ন

পুরাতন চারতলা একটি বাসা থেকে ২৮৮ জনকে গ্রেফতার করা হয়। জানা যায়, ওই বাড়িতে প্রতিদিন সন্ধ্যার পরপরই জুয়াড়িদের আসর বসত। গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়াল জাতীয় উদ্যানের পশ্চিম পার্শ্বের ওই বাড়িতে কিছুদিন ধরেই চলছিল জুয়ার আসর। একই সঙ্গে নগ্ন নৃত্য। নতুনধারা ডিসকো ক্লাব নামে একটি সংগঠনের আয়োজনে ভোর পর্যন্ত চলতো জুয়া খেলা আর নৃত্য। অবশেষে জুয়ার ওই আসরে হানা দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আটক করা হয় ২৮৮ জন জুয়াড়িকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেরা। বুধবার রাতে এ অভিযান চালানো হয় সেখানে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) জাকির হাসান বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও জাহিদ বিন কাশেমের ভ্রাম্যমাণ আদালতে জুয়া খেলার অপরাধ স্বীকার করলে ২৭৭ জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়। জুয়া আইনে ১ মাস করে ১১ জনকে দেওয়া হয় কারাদণ্ড।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, এ অভিযানে অন্তত একশ পুলিশ সদস্য অংশ নেন। সেখানে তল্লাশি চালিয়ে ২১০ ইয়াবা, ১ কেজি গাঁজা ও কেরু অ্যান্ড কোম্পানির চার বোতল ইম্পেরিয়াল হুইস্কি উদ্ধার করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জেলা প্রশাসন ও মেট্টোপলিটন পুলিশ যৌথভাবে বড় এই অভিযানটি চালায়।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech