শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার রায় আজ

আব্দুল্লাহ তাসফিন / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় মৃতদেহ পোড়ানোসহ মোট ৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জন আসামির বিরুদ্ধে আজ ৫ই ফেব্রুয়ারী রোজঃ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ও বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্যরা হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, এ মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ৮ জন। গ্রেপ্তাররা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

বিজ্ঞাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Support By Tanvir Tech